২৫ জুন ২০২৬

রাজনীতি

শাল্লায় কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ন



সুনামগঞ্জের শাল্লায় ২নং হবিবপুর ইউনিয়ন কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার শাসখাই বাজারে সম্মেলনটি পালন করা হয়েছে। 

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মাহতাব মিয়ার সভাপতিত্বে ও সচিব মো. হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. একরামুল হোসেন। 

এসময় বক্তব্যে একরামুল হোসেন বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীরা দায়ে এখনোও দেশ ও জাতির কাছে ক্ষমা চাননি। তারা দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে পাশ করানোর জন্য কাজ করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিক, আক্তার হোসেন, বেনু মিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় কৃষকদলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

কৃষকদল, শাল্লা, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ