৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মধ্যনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৫ ৫:৫১ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রুকন উদ্দিন তালুকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অতীতে যেমন সক্রিয় ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ