৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

‘খেজুর গাছ’ প্রতিকে ভোট দিয়ে বৈষম্যহীন সুনামগঞ্জ-৩ গড়ে তুলুন: হাম্মাদ আহমদ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী বলেছেন, ‘সুনামগঞ্জ-৩ আসনকে আধুনিক আসন হিসেবে গড়ে তুলার জন্য আমরা ১০দফা কর্মসূচি গ্রহণ করেছি। এই দশ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য৷’ 

 

তিনি বলেন ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনকে সাজাবো। আপনারা জানেন, জগন্নাথপুর ৮টি ও শান্তিগঞ্জ ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। কিন্তু জগন্নাথপুরে একটি পৌরসভা থাকলেও শান্তিগঞ্জে কোনো পৌরসভা নেই। শান্তিগঞ্জকে পৌরসভায় রুপান্তর করে আমরা এই বৈষম্য দুর করবো।’

 

শনিবার (২৩ আগষ্ট) বিকাল ৪টায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর জমিয়তের হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন শেষে শান্তিগঞ্জ বাজার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 


হাম্মাদ আহমদ বলেন, ‘এই বৈষম্য দুর করার সংগ্রামে আপনের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর এই সংগ্রামের বাস্তব প্রতিকৃতি হল খেজুর গাছ। খেজুর গাছ প্রতিকে ভোট দিয়ে বৈষম্যহীন সুনামগঞ্জ-৩ আসন গড়ে তোলার দীপ্ত শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ।‘

 

পথসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী প্রমুখ। 

 

শান্তিগঞ্জের পথসভা শেষ করে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের পথসভায় যোগ দেন জমিয়তের হাজারো নেতাকর্মী।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, হাম্মাদ আহমদ, রাজনীতি, খেজুরগাছ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ