সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে পৌর শহরের এম সাইফুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত দত্ত পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।