০৫ মে ২০২৬

দৈনন্দিন

প্রথম দিনেই অ্যাকশনে নামলেন সিলেটের ডিসি সারওয়ার

তিন ক্রাশার মিলের পাথর জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৫ ৬:১৬ অপরাহ্ন


দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাদা পাথর পরিদর্শন শেষে ফেরার পথে অবৈধ পাথর ও স্টোন ক্রাশারের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।'


সকালে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে বিকেলে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় যান তিনি। 


ফেরার সময় উপজেলার টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নামছাড়া আরেকটি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন তিনি। 


কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, ‘অবৈধভাবে পাথর রাখার দায়ে জেলা প্রশাসক এসব মিলের পাথর জব্দের নির্দেশ দেন। তৎক্ষনিকভাবে জব্দকৃত পাথরের পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ার দিয়ে পরিমাপ শেষে জানানো হবে।’


এর আগে সাদাপাথর পরিদর্শন শেষে ডিসি সারওয়ার বলেন, ‘সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে। কারা এই লুটের সাথে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে সেগুলোও পর্যালোচনা করা হবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ