০৫ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মহসীন উদ্দিন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৫ ৫:৩২ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে যোগ দিয়েছেন মো. মহসীন উদ্দিন। তিনি ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২০ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিকভাবে যোগদানের পর বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ইউএনও নবাগত এসিল্যান্ডকে স্বাগত জানান এবং দায়িত্ব বুঝিয়ে দেন।

নিজ জেলা ফরিদপুরের সন্তান মো. মহসীন উদ্দিন ব্যক্তিজীবনে বিবাহিত। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। হয়রানিমুক্ত জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে চাই। সরকারি দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা আশা করছি।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ