অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন
সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে সকল উন্নয়ন কাজ হবে। পাশাপাশি সিলেটের আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও গুরুত্বসহকারে কাজ করার কথা বলেন তিনি। এ সময় সিলেটের সকল শ্রেণি পেশার মানুষের সাহায্য চেয়েছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্বগ্রহণ করেন দেশব্যাপী ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বরণকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।
সাদা পাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে নেওয়া হয়। তাঁর স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় সারোয়ার আলমকে। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ছিলেন।
সিলেট, নতুন ডিসি, সারওয়ার আলম, দায়িত্বগ্রহণ, পরিবেশ, সাদা পাথর