০৫ মে ২০২৬

দৈনন্দিন

সাদা পাথর লুট

প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি, সিলেট ছাড়লেন বিদায়ী ডিসি মুরাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৫ ৬:০৫ অপরাহ্ন


সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়েছে। 


বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মোঃ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রতিবেদনে কী ওঠে এসেছে তা তিনি জানাননি। 


এর আগে গত বুধবার (১২ আগস্ট) সাদা পাথর লুটের ঘটনায় সিলেটে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন গত রোববার দেওযার কথা ছিল। কিন্তু সুষ্ঠ তদন্তের স্বার্থে আরও তিন সময় চায় কমিটি। সে আলোকে আজ বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। 


এদিকে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই জেলা প্র্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় ছাড়েন তিনি। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে। আগামীকাল বুধবার নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।


সাদা পাথর লুটপাটের সমালোচনার মুখে গত সোমবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ