সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৫ ৬:০৭ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।
উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ লড়াইয়ে অংশ নেবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুকন উদ্দিন। সদস্যসচিব মো. সাইদুল ইসলাম সেফুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ূম মজনু, মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক তালুকদার ও আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোছাব্বির তালুকদার সাগরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মধ্যনগর, সুনামগঞ্জ, স্বেচ্ছাসেবক দল