০৫ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৫ ২:২৭ অপরাহ্ন


‌‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ ও এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন।

সভায় আরও বক্তব্য দেন মৎস্যচাষি হাছন আলী, আলী আহমেদ, চেরাগ আলী, সাংবাদিক গোবিন্দ দেব, আমিনুল হক শিপন, শাহ ফুজায়েল আহমেদ, জিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, জাতীয় মৎস্য সপ্তাহ, দেশি মাছ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ