অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন
প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা আব্দুল হান্নান (র.) স্মৃতি বিজড়িত সামাজিক সংগঠন আল হান্নান ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সদ্য সাবেক সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফয়েজির বিদেশ গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১০ আগষ্ট) দুপুর ২ টায় শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের রওজাতুল কোরআন নবীনগর মাদ্রাসা'অফিস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মারজান আহমদ জামানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন, মাওলানা মাহমুদুল হাসান ফয়েজি।
এসময় তিনি বলেন, 'আল হান্নান ইসলামী সমাজকল্যান সংস্থা সূচনালগ্ন থেকেই মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আমি সংগঠনের দায়িত্ব পালনকালে সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছি। তবে সংগঠনের আরো দায়িত্বশীলভাবে কাজ করতে পারলে ভালো লাগতো। পরিপূর্ণভাবে পালন করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। সেই সাথে সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
এসময় আরোও বক্তব্য দেন, সংগঠনটির উপদেষ্টা সদস্য মাওলানা আজির উদ্দিন, সহ-সভাপতি দিনুল ইসলাম, সহ-সভাপতি সুয়েব আহমদ, সহ-সাধারণ সম্পাদক খায়রুজ্জামান মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ আনসার, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আদনান হোসাইন ও ক্বারি আলতাবুর রহমান প্রমুখ।
বক্তারা মাওলানা মাহমুদুল হাসান ফয়েজির প্রবাস জীবনে সুখ ও সমৃদ্ধি কামনার পাশাপাশি সংগঠনের দায়িত্ব সর্বোচ্চভাবে পালন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে সংগঠনের দায়িত্বশীল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মাওলানা আব্দুল মোমিনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করেন।
বিদেশ গমন, শান্তিগঞ্জ