সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৩:১৯ অপরাহ্ন
২১ ঘন্টা পেরিয়ে গেলেও গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় নৌকা ডুবির ঘটনায় বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের প্রেরিত প্রেস রিলিজে জানানো হয়, শনিবার থেকে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রবিবার দুপুর ৩টা পর্যন্তও তার সন্ধান মেলেনি।
জানা গেছে, গোয়াইনঘাট সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় দুই বিজিবি সদস্য নৌকাযোগে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা আটকাতে গেলে ধাক্কায় উভয় নৌকাই ডুবে যায়। এতে একজন বিজিবি সদস্য এবং মাঝি সাঁতরে তীরে উঠলেও মাসুম বিল্লাহ পানিতে ডুবে যান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ সিলেট ভয়েসকে বলেন, পানিতে তলিয়ে যাওয়া বিজিবি সদস্যকে উদ্ধার কাজ চলমান রয়েছে, উনাকে এখনো আমরা খুঁজে পাইনি। যতটুকু জানতে পেরেছি নৌ বাহীনি থেকে দুইজন ডুবুরি পাঠনোর জন্য বলা হয়েছে তারা এসে উদ্ধার কাজে অংশ নিবেন।
গোয়াইনঘাট, বিজিবি, নিখোঁজ, সিলেট