৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: মহসিন মিয়া মধু

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, চোরাকারবারি বা দাঙ্গাবাজদের কোনো স্থান নেই। যারা অপকর্মে জড়িত, তারা অপরাধী তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

শুক্রবার রাত ৯টার দিকে কালীঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা–বাগানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ঝুলনযাত্রা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহসিন মিয়া মধু বলেন, তারেক রহমান চান বৈষম্যহীন, সম্প্রীতিপূর্ণ ও উন্নয়নশীল বাংলাদেশ। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার–অনুষ্ঠান পালন করতে পারবে।

তিনি জানান, গত দুর্গাপূজায় তিনি প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেছেন। “জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের অস্থিতিশীল পরিস্থিতিতে তারেক রহমানের নির্দেশে মন্দিরে পাহারা দিয়েছি। আগামীতেও দুর্গাপূজা সহ সব ধর্মীয় উৎসবে শান্তি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পরিকল্পনা হাতে নিয়েছি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ইউপি সদস্য শাওন পাশী, সাবেক কাউন্সিলর সুদীপ বিশ্বাস ও বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবীর রিকিয়াশন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল হোসেন, এম এ রহিম, মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম এ সালাম, নজরুল ইসলাম, টিটু দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সহস্রাধিক নারী–পুরুষ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, শ্রীমঙ্গল, সিলেট, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ