অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর’। পাশাপাশি সুনামগঞ্জে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রৈমাসিক ছোট কাগজ তরু-এর সম্পাদক ইয়াকুব শাহরিয়ারকে এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ইউনিয়নের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের হরিনগর গ্রামের রওজাতুল কুরআন মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, রওজাতুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আজির উদ্দীন এবং ছাতারপই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদ হাসান মাছনূন। সঞ্চালনা করেন তাফসীরুল কুরআন পরিষদ ভাতগাঁও ভোমবমিবাজারের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব ও যুগ্ম সম্পাদক মাওলানা ফখরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। স্বাগত বক্তব্য দেন ‘অক্ষর’-এর সম্পাদক আবদুর রহমান জামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী মেজর (অব.) সৈয়দ আশফাক আহমেদ শামী, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আতাউর রহমান, জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইউনিয়নের পাঁচ প্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, সংবর্ধনা, এসএসসি-দাখিল