জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ৯:২২ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরের কিশোর রবিউল ইসলাম নাইম (১৪) হত্যার ঘটনায় রেস্টুরেন্ট মালিক বুলবুল ফকিরকে প্রধান আসামি করে মৌলভীবাজারের কুলাউড়া থানায় মামলা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাতে নিহতের মা পারুল বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালাবাজার সংলগ্ন ব্রাহ্মণগ্রাম এলাকায় সুপ্রিম ফিলিং স্টেশন মার্কেটে বুলবুল ফকিরের মালিকানাধীন বগুড়া রেস্টুরেন্টে কাজ করত রবিউল। গত ২৪ জুলাই নিখোঁজ হয় সে। ৩ আগস্ট কুলাউড়ার বরমচাল রেললাইনের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, রেস্টুরেন্ট মালিক প্রথমে রবিউলকে যৌন নির্যাতন করে এবং বিষয়টি ফাঁস হওয়ার আশঙ্কায় পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করে।
ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ বুলবুলকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, ‘জেলহাজতে থাকা বুলবুলকে এই মামলায় শোন-অ্যারেস্ট দেখানো হবে। তদন্তে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
সিলেট, ওসমানীনগর, হত্যা, কিশোর