সিলেট নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৮৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ১:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা–কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সোমবার (৮ জুন) সুনামগঞ্জের আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তাঁরা। আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সহসম্পাদক সজিব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা শাহেল মিয়া, জামিল আহমদ ও ফয়সল মিয়া।
মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ২৩ জুন জগন্নাথপুরে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ জুন জগন্নাথপুর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা–কর্মীর নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল হক বলেন, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আইনগত প্রক্রিয়ায় তাঁদের জামিনের জন্য আবেদন করা হবে।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, আওয়ামী লীগ, ছাত্রলীগ