০৪ মে ২০২৬

দৈনন্দিন

শাল্লায় জামায়াতের প্রার্থী শিশির মনিরের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ৫:৪১ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলার মরা সুরমা নদীতে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এড. শিশির মনিরের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা। 

শুক্রবার (৮ আগস্ট) দুপুর দেড়টায় শ্যামারচর বাজার এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে সুনামগঞ্জ ছাড়াও হবিগঞ্জ, নেত্রকোনা, আজমিরীগঞ্জ ও খালিয়াজুড়ি থেকে লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজনে এলাকায় পুরনো সংস্কৃতি ফিরে আসার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনও আরও দৃঢ় হয়েছে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ পরিবার নিয়ে অনেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এড. শিশির মনির বলেন, ‘যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন। আমরা চাই না সমাজে হানাহানি ও মারামারি হোক, বরং সৌন্দর্য ও ভালোবাসায় সবাই মিলেমিশে বসবাস করুক।’

 তিনি জানান, চলতি বছরই ছায়ার হাওর ও কালনী নদীতে আরও নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্রামীণ খেলাধুলা যেমন লাঠিখেলা ও হাডুডু আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।

গাজীপুরে সাংবাদিক হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য। যা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। ঢাকায় গিয়ে খোঁজ নিয়ে যতটুকু সম্ভব ভিকটিমকে সহযোগিতা করবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, শাল্লা উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল খায়ের, দিরাই উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল কদ্দুস, সেক্রেটারি মো. আল আমীরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শাল্লা, মরা সুরমা নদী, নৌকা বাইচ প্রতিযোগিতা, বাংলাদেশ জামায়াত ইসলাম, এড. শিশির মনির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ