০৪ মে ২০২৬

দৈনন্দিন

জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতনে দোয়ারায় জামায়াতের বিজয় মিছিল

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ন


জুলাই গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী 'ফ্যাসিবাদ'-এর পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলা জামায়াতের আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয়।  

মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে আলোচনা সভায় রূপ নেয়। 

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদের সভাপতিত্বে, সেক্রেটারি মাও. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ছাতক-দোয়ারা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। 

বক্তব্যে তিনি বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নানাভাবে সহযোগিতা করেছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা। তাই মানুষ এখন জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামীকে সংসদে পাঠিয়ে মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। 

জনগণের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা একটি বার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে দেখুন। বৈষম্যমুক্ত, সাম্যের ভিত্তিতে দেশ ও জাতীর উন্নয়নে কাজ করবে। ছাতক-দোয়ারায় জামায়াতের ভোট বিপ্লব গঠবে।' 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুলস কুদ্দুস,সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা আব্দুস সাত্তার, সিলেট  কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও জাকির হোসাাইন, মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জুবায়ের আহমদ, সুরমা ইউনিয়ন সভাপতি ফয়সাল আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন  ছাতক উপজেলা জামায়াতের কর্ম ও শূরা পরিষদের সদস্য মাও একেএম ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন,এসিস্ট্যান্ট সেক্রেটারি হারিছ মিয়া,মাও সিদ্দিকুল ইসলাম, মাও আমজদ হোসেন,আব্দুল আউয়ালসহ উপজেলা জামায়াতে ইসলামী,উপজেলা যুব ফোরাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবির এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার জামায়াত,বিজয় মিছিল ২০২৫,জামায়াতে ইসলামী সুনামগঞ্জ,ছাত্র-জনতার আন্দোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ