সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ন
ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ স্মরণে ও ‘জুলাই অভ্যুত্থানে’ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৬টি গাছের চারা রোপণ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (এমজাস)।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় যেখানে সিলেটের সাংবাদিক এটিএম তুরাব নিহত হয়েছিলেন সেখানকার সড়ক বিভাজকে এ বৃক্ষরোপণ করা হয়।
‘শহীদের স্মরণে সবুজের অঙ্গীকার’ শিরোনামে সড়ক বিভাজকে সুনালো, হরতকি, তুলশী, দেবদারু, অর্জুন, আমলকি ও চিকরাশি গাছের চারা লাগানো হয়।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে সিলেট বিভাগে নিহত গেজেটভুক্ত ১৪ জন ও আন্দোলনে সিলেটে নিহত প্রথম ব্যক্তিসহ মোট ১৫ জনের নাম ফলক লাগানো হয় গাছে।
বৃক্ষরোপণের এই আয়োজনে বিশেষ সহযোগিতা করে সিলেট বন বিভাগ ও ফারমিছ গার্ডেন হোটেল এবং রেস্টুরেন্ট।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, এমজাসের আহ্বায়ক মাসুদ আহমদ রনি, যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম, সদস্য মহসিন রনি, লতিফুর রহমান উজ্জল, দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক আজমল আলী, রেজা রুবেল, ইমজা নিউজের নয়ন নিমু, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার রোমান আহমদ, ডিবিসি নিউজের রিপোর্টার তাওহীদুর রহমান, চ্যানেল নাইন'র ক্যামেরাপার্সন মেহেদী হাসান অপূর্ব ও জয়নাল আবেদীন আজাদ প্রমুখ।
এ সময় সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণের এই উদ্যোগ শুধু আন্দোলনে শহীদদের স্মরণ নয়, বরং এটি প্রজন্মকে একটি বার্তা দেয়- সততা, সাহস ও সচেতনতার চেতনাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার।
এ ছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ তাদের সহকর্মী তুরাবের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।
জুলাই অভ্যুত্থান,, ঐতিহাসিক ৩৬ জুলাই, জুলাই স্মরণ, এমজাস সিলেট, বৃক্ষরোপণ