০৪ মে ২০২৬

দৈনন্দিন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক র‍্যালি

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৮:১৮ অপরাহ্ন


‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি’র পৃথক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) পৃথক সময়ে শহরের দুটি ভিন্ন স্থানে থেকে র‍্যালিগুলো বের হয়।

সকাল ১১ টায় অনুষ্ঠিত র‍্যালিটির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। অন্যদিকে বিকেল ৫ টার র‍্যালিটি জেলা বিএনপির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন। শ্রীমঙ্গলের শাহী ঈদগাহ ও স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় নেতৃবৃন্দরা জুলাই শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

তাঁরা জানান, এই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক। র‍্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় তাঁরা সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুলাই গণভ্যুত্থান, শ্রীমঙ্গল, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ