অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ গেল বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৮:১৮ অপরাহ্ন
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলায়ও বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ-সংগঠন ও প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
সকাল থেকেই বিভিন্ন মিছিল দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে একত্রিত হতে থাকে। দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একটি বড় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পথসভায় রূপ নেয়।
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিব রশীদ চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।
এর আগে বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে একটি যৌথ আনন্দ মিছিল বের করেন।
এছাড়াও বিএনপির বিভিন্ন বলয়ের পক্ষ থেকেও পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমীর অনুসারী উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
অন্যদিকে দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবলের বলয়ের পক্ষ থেকেও পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শুধু বিএনপি নয়, দিরাইয়ে জামায়াতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (দিরাই শাখা), এবং বাংলাদেশ খেলাফত মজলিসও পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা আয়োজন করে।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২৫’ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান, দিরাই, আনন্দ শোভাযাত্রা