০৪ মে ২০২৬

দৈনন্দিন

মৌলভীবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন


মৌলভীবাজারে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ৎ


নিহত যুবকের নাম আল আমীন (৩০)। তাৎক্ষণিক তার পুরো পরিচয় পাওয়া যায়নি। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস শেরপুর হয়ে মৌলভীবাজারের দিকে আসছিল। দুর্লভপুর এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।


মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ