২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেটের বড়শালায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৫ ৭:০৯ অপরাহ্ন


সিলেট নগরীর বড়শালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মো. হাসান (২৪)।


শুক্রবার (১ আগস্ট) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান ও হাসান মোটরসাইকেলে করে বিশ্বনাথ থেকে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়শালা এলাকায় আসার পর তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয় এবং হাসান গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসান বর্তমানে সেখানে চিকিৎসাধীন।


এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই বন্ধু সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় মোটরসাইকেলটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজন মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বড়শলা, সড়ক দুর্ঘটনা, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ