২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

আহত এনামুলের ভাষ্য

‘বোর্ডিং ব্রিজের চাকার নাট খোলার সময় বিস্ফোরিত হয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ন


‍‍‍‌‌‌‘আমি আর রুম্মান বোর্ডিং ব্রিজের দুটি চাকা খুলছিলাম। নাট খোলার সময় রুম্মানের পাশে থাকা একটি চাকা হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। আমার পেটে, পায়ে এবং একটি আঙুলে গুরুতর আঘাত লেগেছে। এরপর আমি আর কিছু বলতে পারি না।’
 
 বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনায় এভাবে নিজের আহত হওয়ার বিবরণ দেন এনামুল, যিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
 একই ঘটনায়  নিহত হন আহত এনামুলের সহকর্মী রুম্মান আহমেদ। তারা দুজনই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে নিয়মিত মেরামতকাজে নিয়োজিত ছিলেন।
 
 এর আগে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ‌‍‍‍‍‍একটি চাকা খুলতে গিয়ে সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান মারা যান।
 
 তিনি আরো বলেন, ‘এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক দুর্ঘটনা।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ