
সিলেটের গোয়াইনঘাটে এগ্রোইকোলজিক্যাল (প্রাকৃতিকভিত্তিক) খাদ্য ব্যবস্থার রূপান্তর বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার প্রশাসনিক হলরুমে এ সভার আয়োজন করে এফআইভিডিবি পরিচালিত দি গ্রীণ ইভ্যালুয়েশন প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি এবং সঞ্চালনায় ছিলেন এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং (MEAL) কর্মকর্তা আব্দুর রহিম।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল হোসেন এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন। তারা বলেন, টেকসই কৃষি এবং পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজিক্যাল চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভিডিও উপস্থাপন করেন এফআইভিডিবির মার্কেট অ্যান্ড ভ্যালু চেইন এক্সপার্ট তোফায়েল হোসেন ও এগ্রোইকোলজি এক্সপার্ট রবিউল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার মাহফুল হাসান, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালেক, শিক্ষার্থী রুমানা বেগমসহ প্রকল্পভুক্ত অর্ধ শতাধিক সুবিধাভোগী।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, গোয়াইনঘাট, এগ্রোইকোলজিক্যাল


