০৪ মে ২০২৬

দৈনন্দিন

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেল 'আব্দুল্লাহ ফাউন্ডেশন'

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন


সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘নেলসন ম্যান্ডেলা ২০২৫’ শান্তি পুরস্কার পেয়েছে সুনামগঞ্জের আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশ নিউ জেনারেশন ফোরাম আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে জনপ্রিয় নাট্যাভিনেতা খলিলুর রহমান কাদেরী পুরস্কারটি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাহেল মিয়ার হাতে তুলে দেন। এ উপলক্ষে ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়।

এদিকে দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে শিক্ষা ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে আসছে আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এবার ফাউন্ডেশনটি পেয়েছে এই আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সম্মাননা।

বিশ্ববরেণ্য নেতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ প্রদান করে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায় এবং সঞ্চালনায় ছিলেন ফারজানা মৃদুলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নাট্যাভিনেতা খলিলুর রহমান কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক ঐশীর সাহিত্য সম্পাদক ড. এসএম শাহনুর, নিউ জেনারেশন ফোরামের চেয়ারম্যান আমজাদ হোসেন ও সমাজসেবক রাকিব আলী।

পুরস্কার গ্রহণ উপলক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন বলেন, 'এই সম্মাননা আমাদের চলমান কাজের গতি বাড়াতে অনুপ্রাণিত করবে। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারা যাতে কোন ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগীতা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা কাজ করে যাচ্ছি।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫,আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,সামাজিক কার্যক্রমে সম্মাননা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ