সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রফেসর ড. সুলতান আহমেদের মায়ের নাম আয়েশা আহমদ। গেল রোববার (৬ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ কন্যা ও ৫ পুত্র সন্তান রেখে গেছেন।
এদিকে প্রফেসর ড. সুলতান আহমেদের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী।
সিকৃবি খবর, সুলতান আহমেদ, মা মারা গেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়