সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ৬ জুলাই, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ির চা বাগান থেকে এক চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকালে নিজ ঘর ও ঘরের বাইরের রাস্তা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন দিলীপ বুনারজি (৪৭) ও তাঁর স্ত্রী সারি বুনারজি (৩৮)। স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে তাঁদের আট বছর বয়সী ছেলে লিটন প্রথমে মাকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাইরে বের হয়ে দেখে, বাবা রাস্তায় পড়ে আছেন। পরে তিনি প্রতিবেশীদের খবর দেন। তাঁরা গিয়ে নিশ্চিত হন—দুজনই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে দাদাবাড়িতে থাকে এবং ছোট ছেলে লিটন মা-বাবার সঙ্গে থাকত।
স্থানীয় চা শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী বলেন, ‘শুক্রবার রাতে পরিবারটি স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। তাঁদের দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না।’
রোববার (৬ জুলাই) দুপুরে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে বিষের খালি বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে দুর্গন্ধ ছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি আরও জানান, নিহত দম্পতির বড় ছেলে ঢাকা থেকে এলেই তাঁর সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।
মৌলভীবাজার, জুড়ী, চা শ্রমিক