০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভয়েসডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৩ জুলাই, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি, সিলেট ভয়েস গ্রাফিক্স

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে তামান্না (৭) ও একরাম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তামান্না বরুড়া গ্রামের সোলেমান মিয়ার মেয়ে এবং একরাম দক্ষিণ সুরমা গ্রামের এনাম মিয়ার ছেলে। তারা দুজনই আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে একসাথে খেলছিল।

তামান্নার বাবা সোলেমান মিয়া জানান, দুপুরে তামান্না ও একরাম খেলতে বের হলে সবাই ভেবেছিল তারা আশপাশেই আছে। অনেকক্ষণ পর খোঁজাখুঁজি করে দেখা যায়, তারা পাশের পুকুরে ডুবে গেছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, স্থানীয় লোকজন শিশুদুটির মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পানিতে ডুবে মৃত্যু, হবিগঞ্জ, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ