০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সমাবেশ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৫ ৮:২৭ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের ৪র্থ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ সম্পন্ন হয়।  


বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রবের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. সাদিকুর রহমান, গোয়াইনঘাট থানার এসআই জাহিদ আহমদ।


সমাবেশে বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে সততার সাথে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। 


এসময় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।





শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, গ্রাম পুলিশ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ