নগরায়ন যত বাড়ছে, তত কমছে শিশু-কিশোর-তরুণদের খেলাধুলার স্থান। সিলেট নগরীর পাড়া-মহল্লা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। টিকে থাকা শেষ কয়েকটি মাঠেই তাই প্রতি বিকেলে ভিড় জমে ক্রিড়ামোদীদের। মাঠে পানি জমে থাকুক কিংবা কাঁদা— তবুও নগরবাসীর শেষ সংস্থান এসকল মাঠ।
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসার মাঠের এই ছবিগুলো শনিবার বিকেলে তুলেছেন সিলেট ভয়েসের প্রতিবেদক মিফতা হাসান।