ভারী বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জে বন্যার পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণও।
বুধবার (১৮ জুন) সিলেট আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যনুযায়ী, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসে, আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৯১ শতাংশে পৌঁছায়।
আগামীকাল (বৃহস্পতিবার) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।
সিলেট আবহাওয়া আজ, সিলেটে বৃষ্টির খবর, সিলেট আবহাওয়া আপডেট, আজকের তাপমাত্রা সিলেট,