১৩ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট ও এর আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

শনিবার (১৩ জুন) সিলেট আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ সকালে বেশি থাকলেও সন্ধ্যার দিকে তা কিছুটা কমেছে। আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে দাঁড়িয়েছে ৭৩ শতাংশে। 

 

আবহাওয়া অফিস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে দফায় দফায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ১২ জুন সকাল ৬টা থেকে আজ ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬.০ মিলিমিটার। এছাড়া আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।


আগামীকাল রোববার (১৪ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেটের আবহাওয়া, বজ্রসহ বৃষ্টি, ভারী বর্ষণ, বজ্রপাতের শঙ্কা, সিলেট আবহাওয়া অফিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ