১৬ ফেব্রুয়ারি ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

হাইল হাওরে প্রশাসনের অভিযানে ৭৫ হাজার টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ৫:০৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

বুধবার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

অভিযানের সময় হাওরের বিভিন্ন এলাকা থেকে ২০টি ‘চায়না দুয়ারী রিং জাল’ এবং ২ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরে হাওরের পাশেই এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, 'পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।'

তিনি আরও বলেন, 'হাইল হাওরের জলজ সম্পদ রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ উপায়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহায়তায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হাইল হাওর অভিযান, শ্রীমঙ্গল মাছ শিকার, নিষিদ্ধ জাল ধ্বংস, চায়না দুয়ারী রিং জাল, শ্রীমঙ্গল মৎস্য অফিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ