সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
দৈনন্দিন
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন
সিলেট নগরের দক্ষিণ সুরমার খোজারখলা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নগরীর খোজারখলা কাশবন আবাসিক এলাকার একটি কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই কিশোরের বাবার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে ওই কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এর আগে বুধবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানার পশ্চিম পাঠানগাঁওয়ে নিজ বসতঘর থেকে জমির আলী (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের করম আলীর ছেলে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে জমির আলীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানিয়েছেন, জমির আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ওসি বলেন, ঘটনাস্থলের প্রাথমিক তথ্য ও পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, ছুরি দিয়ে গলা কেটে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কিশোর, ঝুলন্ত মরদেহ, দক্ষিণ সুরমা, খোজারখলা, মরদেহ উদ্ধার, সিলেট