সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ২:৫৬ অপরাহ্ন
সিলেটে ২৪ ঘন্টায় চারজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে নতুন করে ৬জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ১৯ জনের নমুনা পরীক্ষা করে চারজনের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩জন, নর্থইস্ট হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ও সীমান্তিকে একজন।
এদিকে, নতুন করে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু হওয়ায় প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে করোনা নমুনা পরীক্ষার জন্য তিনটি আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। এছাড়াও করোনা রোগীদের চিকিৎসায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এর বাইরে করোনার পরীক্ষার কিটসহ সকল সরঞ্জামাদি সরবরাহ ও প্রস্তুত করে রাখা হয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান জানান, করোনার নমুনা পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেসরকারী সংস্থা সীমান্তিকে তিনটি আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার চাহিদা কম থাকায় শুধুমাত্র ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা চলবে। রোগী বাড়লে বাকি দুটি ল্যাবও ব্যবহার করা হবে।
তাছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ড সংরক্ষিত করে রাখা হয়েছে। পরে রোগী বাড়লে ওয়ার্ড আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
সিলেট, করোনা ভাইরাস, আক্রান্ত, শহীদ শামসুদ্দিন হাসপাতাল