সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
দৈনন্দিন
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে কোনো বিদেশি এয়ারলাইনস। ওমানভিত্তিক সালামএয়ার গত ১ সেপ্টেম্বর থেকে সিলেট–মাস্কাট পথে সরাসরি ফ্লাইট চালু করেছে।
বর্তমানে সপ্তাহে তিন দিন এই রুটে যাত্রী পরিবহন করছে এয়ারলাইনসটি। শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট থেকে মাস্কাটে যাওয়া-আসা করছে সালামএয়ারের ফ্লাইট। এছাড়া চলতি বছরের অক্টোবর থেকে এই সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এয়ারলাইনসটি।
সালামএয়ারের এয়ারবাস এ৩২১ উড়োজাহাজে পরিচালিত ওভি-৪২২ ফ্লাইটটি সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটে যাচ্ছে। ফলে সিলেট অঞ্চলের যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণে ঢাকায় গিয়ে ফ্লাইট ধরার প্রয়োজন কমবে।
প্রথম ফ্লাইটে যাত্রী ১৩৩, ফেরার পথে ২২৪
গত মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে সালামএয়ারের মাস্কাট–সিলেট ফ্লাইটটি ১৩৩ জন যাত্রী নিয়ে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৭টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে সিলেট ছাড়ে।
নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর উপলক্ষে সেদিন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
যে সকল সুবিধা পাচ্ছেন যাত্রীরা
সিলেট থেকে সরাসরি মাস্কাটে ফ্লাইট চালু হওয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন ওমানপ্রবাসী যাত্রীরা। এত দিন অনেক যাত্রীকে সিলেট থেকে ঢাকায় গিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হতো। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি বাড়তি ভোগান্তিও কমবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে ওমানের সরাসরি বিমান যোগাযোগ সিলেটের প্রবাসী অধ্যুষিত অঞ্চলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনলাইনে টিকিট বুকিং যেভাবে
সালামএয়ারের টিকিট অনলাইনে কিনতে প্রথমে এয়ারলাইনটির ওয়েবসাইটে গিয়ে ‘বুক এ ফ্লাইট’ অপশনে যেতে হবে। এরপর ‘ওয়ান ওয়ে’ অথবা ‘রাউন্ড ট্রিপ’ নির্বাচন করতে হবে।
সিলেট থেকে মাস্কাট যেতে ‘ফ্রম’ ঘরে সিলেট বিমানবন্দরের কোড ZYL এবং ‘টু’ ঘরে মাস্কাট বিমানবন্দরের কোড MCT নির্বাচন করতে হবে। এরপর যাত্রীর সংখ্যা ও ভ্রমণের তারিখ দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট দিনের ফ্লাইট ও ভাড়ার তথ্য পাওয়া যাবে।
পছন্দের ফ্লাইট নির্বাচন করার পর যাত্রীর নাম, যোগাযোগের তথ্য ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত তথ্য পাসপোর্ট বা সংশ্লিষ্ট নথি অনুযায়ী দিতে হবে। বিশেষ করে নাম, বয়স ও পাসপোর্ট নম্বর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ বুকিং সম্পন্ন হওয়ার পর যাত্রীর নাম পরিবর্তনের সুযোগ নেই বলে সালামএয়ারের নিয়মে উল্লেখ রয়েছে।
সব তথ্য যাচাই শেষে অনলাইনে অর্থ পরিশোধ করতে হবে। সালামএয়ারের বর্তমান তথ্য অনুযায়ী, ভিসা, মাস্টারকার্ড এবং সমর্থিত ডিভাইসে অ্যাপল পের মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে। কার্ডে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রশাসনিক ফি প্রযোজ্য হতে পারে।
পেমেন্ট সম্পন্ন হলে যাত্রীকে একটি পিএনআর বা কনফার্মেশন রেফারেন্স দেওয়া হবে। পরবর্তী সময়ে চেক-ইন ও বুকিং ব্যবস্থাপনার জন্য এই নম্বর প্রয়োজন হতে পারে। তাই টিকিটের কপি সংরক্ষণের পাশাপাশি পিএনআর নম্বরও রেখে দেওয়া জরুরি।
আট বছর আগে বন্ধ হয়েছিল বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট
সিলেট বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নতুন কোনো ঘটনা নয়। ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইনস হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেটের ফ্লাইট বন্ধ করে দেয় তারা।
এরপর প্রায় আট বছর সিলেট বিমানবন্দর থেকে কোনো বিদেশি এয়ারলাইনস নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। সালামএয়ারের মাস্কাট–সিলেট রুট চালুর মধ্য দিয়ে সেই বিরতি শেষ হলো।
এদিকে বিমানবন্দর কতৃপক্ষ জানায়, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইনস সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহী। এসব ফ্লাইট চালু হলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক রুট ও ফ্লাইটের সংখ্যা আরও বাড়তে পারে।
সিলেট মাস্কাট ফ্লাইট, সালামএয়ার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট থেকে বিদেশি ফ্লাইট, সিলেট বিমানবন্দর