নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, বিয়ানীবাজারে উত্তেজনা
দৈনন্দিন
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেলিম আহমদ ফলিক লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তিন ছেলের জনক ফলিকের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে।
সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে সেলিম আহমদ ফলিকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২১ সালের নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে তিনি পরাজিত হন।
সেলিম আহমদ ফলিক, সিলেট, পরিবহন শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, গোলাপগঞ্জ, রানাপিং, মাউন্ট এডোরা হাসপাতাল