০৫ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৭:০২ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।


মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানান সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজীব হোসেন।


পূর্বাভাসে বলা হয়, এ সময় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সিলেটে আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮৭ শতাংশে।


গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।


আগামীকাল বুধবার সিলেটে সূর্য উঠবে ভোর ৫টা ২১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বজ্রবৃষ্টি, তাপমাত্রা, বৃষ্টি, আবহাওয়া, আর্দ্রতা, মেঘ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ