০৪ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

জগন্নাথপুর পৌরসভায় কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপসচিব অসীম চন্দ্র বণিক জগন্নাথপুর পৌরসভা কার্যালয়ে পৌঁছালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। পরে তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন।


পৌরসভা কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। কর্মশালায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হেলাল আহমেদ এবং উপ-প্রকৌশলী সতীশ গোস্বামী।


কর্মশালায় স্থানীয় সরকার উপসচিব অসীম চন্দ্র বণিক পৌরসভার নাগরিক সেবা, দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং অফিস ব্যবস্থাপনায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জগন্নাথপুর পৌরসভা, কর্মদক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, অফিস ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারী, নাগরিক সেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ