০৪ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে স্কুল শিক্ষার্থীদের স্টেম শিক্ষা প্রসারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন


সিলেটে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষার প্রসার ঘটাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিলেটের প্রথম এডটেক প্রতিষ্ঠান সাইবারনেটিক্স রোবো লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সাইবারনেটিক্স রোবো একাডেমি এবং হ্যালো কিডস ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


গত সোমবার (৩ আগস্ট) হ্যালো কিডস ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয় এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। শিক্ষার্থীদের জন্য স্টেম শিক্ষা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এই চুক্তি সম্পাদিত হয়েছে বলে জানানো হয়।


অনুষ্ঠানে সাইবারনেটিক্স রোবো একাডেমির পক্ষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ হোসেইন এবং হ্যালো কিডস ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে অধ্যক্ষ হাফশা শামা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সাইবারনেটিক্স রোবো একাডেমির এডমিন কো-অর্ডিনেটর জান্নাত নিশাত চৌধুরী ও প্রোগ্রামিং শিক্ষক ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


চুক্তি স্বাক্ষরকালে জানানো হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্টেম শিক্ষা, প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, কর্মশালা-সেমিনার ও বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তবমুখী জ্ঞান বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।


সাইবারনেটিক্স রোবো লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সাইবারনেটিক্স রোবো একাডেমি ২০১৮ সাল থেকে সিলেটের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের কোডিং, ইলেকট্রনিক্স ও রোবটিক্স বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিভিন্ন বয়স ও দক্ষতার শিক্ষার্থীদের উপযোগী নিজস্ব শিক্ষণ-সহায়ক পণ্য উদ্ভাবন ও বাজারজাত করছে, যা প্রযুক্তিনির্ভর শিক্ষাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে ভূমিকা রাখছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

স্কুল শিক্ষার্থী, স্টেম শিক্ষা, সাইবারনেটিক্স রোবো একাডেমি, হ্যালো কিডস ইন্টারন্যাশনাল স্কুল, প্রযুক্তি, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ