সিলেট সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ২:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা মহিলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তারের (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) ভোরে দিরাই উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে অনুশীলনের জন্য বের হন বনফুল আক্তার। এ সময় পূর্ববিরোধের জেরে কয়েকজন নারী-পুরুষ তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর বনফুল আক্তারের পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে আবুল কালাম ও তার ছেলে বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দিরাই, সুনামগঞ্জ, বনফুল আক্তার, কিশোরী ফুটবলার, মহিলা দলের ফুটবলার, দিরাইয়ে হামলা, ফুটবলারের ওপর হামলা, দিরাই থানা, গ্রেপ্তার ২