মাধবপুরে মাদরাসাছাত্রকে বিষপানে হত্যা, মৌলভীবাজার থেকে শিক্ষক গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
সিলেট নগরের মীরেরচকের একটি বাসা থেকে আটজনকে উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে একজন নারী, তিন শিশু ও চারজন পুরুষ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। এ সময় রেনু বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
ভালো কাজের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষদের সিলেটে এনে বাসায় আটকে রেখে ভারতে পাচারের অভিযোগ উঠেছে এই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে তাঁদের ভারতে পাচার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম।
তিনি বলেন, রুবেল মিয়া ও তাঁর স্ত্রী রেনু বেগম মিলে মানবপাচার চক্রটি গড়ে তুলেছেন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী রয়েছেন। চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে নারী-পুরুষদের সিলেটে এনে আটকে রাখত। পরে সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হতো।
মানবপাচার, উদ্ধার, পুলিশ, গ্রেপ্তার, সীমান্ত, শাহপরান থানা