২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, উপস্থিত থাকবেন যারা
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৬ ৭:০০ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন যুক্তরাজ্যস্হ ‘ইউকে বাংলা স্পোর্টস ক্লাবে’র চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ের মান্দারুকা গ্রামের মো. নেওয়ার আলী।
শনিবার (১৮ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ব্যাডমিন্টন খেলাকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করে তুলতে এবং ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনিযুক্ত সদস্য মো. নেওয়ার আলী দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ব্যাডমিন্টনের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. নেওয়ার আলী সিলেট ভয়েসকে বলেন, ‘আমাকে এই সম্মান ও দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নেওয়া এবং নতুন খেলোয়াড় তৈরির জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, সদস্য, বিশ্বনাথ, নেওয়ার আলী