বিশ্বের সম্ভাব্য সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন
১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পুর্ণ হতে চলেছে। কিন্তু আজো জুলাই শহীদদের পরিবারের কান্না থামেনি, এখনও শত শত আহত জুলাই যোদ্ধারা ব্যাথায় কাৎড়াচ্ছেন। সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ দুরে থাক, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা গলাটিপে হত্যা করেছে ও জুলাইকে ভুলতে বসেছে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারা পবিত্র সংসদে বসে তারা গণভোটের রায়কে বাতিল ও সংস্কারকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করেছে। কিন্তু আমরা জুলাইকে ভুলে যেতে দিবোনা। জুলাই শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দল সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।’
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে এসে মন্ত্রী হয়েছেন তাই তিনি জুলাই শহীদ ও আহতদের ত্যাগকে অনুভব করতে পারছেন না। সংসদে বসে স্বগৌরবে বলেন নির্বাচনের জন্য আমরা সংস্কার প্রস্তাবে রাজি হয়েছিলাম। যা জাতির সাথে প্রতারণা। সরকারের শিক্ষামন্ত্রী বন্যার মতো দুর্যোগে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়ে উল্টো শিক্ষার্থীদের পোল্ট্রী মুরগির সাথে তুলনা করেছেন। এর মাধ্যমে সরকার জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই শহীদ পরিবারগুলোকে শান্তনা দেয়ার ভাষা আমাদের নেই। তবে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে আমরা পিছপা হবোনা। আমরা জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দিবোনা।’
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত র্যালিটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং ১১ দলীয় ঐক্য ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ এবং এবি পার্টির সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক।
মুহাম্মদ ফখরুল ইসলাম, ১১ দলীয় ঐক্য, জুলাই শহিদ দিবস, সিলেট, জুলাই সনদ