১৭ জুলাই ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

সুনামগঞ্জের গুণিজন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ‘উজ্জ্বল মেহেদী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

ছবিঃ উজ্জ্বল মেহেদী

সুনামগঞ্জের সাংস্কৃতিক ইতিহাস, লোকঐতিহ্য ও শিল্প-সংস্কৃতি নিয়ে দীর্ঘদিনের গবেষণা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের গুণিজন সম্মাননা ২০২৫’ পাচ্ছেন সাংস্কৃতিক গবেষক ও সাংবাদিক উজ্জ্বল মেহেদী। জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে এ বছর সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাংস্কৃতিক গবেষণায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত হয়েছেন উজ্জ্বল মেহেদী। এছাড়াও এবারের ‘গুণিজন সম্মাননা ২০২৫’-এর জন্য নির্বাচিত হয়েছেন শাহ নুরজালাল (সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠক), রুনা শাহীন আরা লেইছ (আবৃত্তি), মো. যোবায়ের বখত (বংশীবাদন) এবং হীরা মোহন তালুকদার (লোকসংগীত)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। প্রধান আলোচক থাকবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন (পিপিএম) এবং সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের লোকসংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে গবেষণা ও লেখালেখির মাধ্যমে উজ্জ্বল মেহেদী জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর সেই অবদানের স্বীকৃতি হিসেবেই জেলা শিল্পকলা একাডেমি তাকে এ বছরের ‘গুণিজন সম্মাননা’ প্রদান করছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী বিকেল ৫টা ১৫ মিনিটে গুণিজনদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে। পরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী জানান, উজ্জ্বল মেহেদী দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করে আসছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই জেলা শিল্পকলা একাডেমি ‘গুণিজন সম্মাননা ২০২৫’ প্রদান করছে। জেলার গুণীজনদের সম্মানিত করার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, গুনিজন সম্মাননা, উজ্জল মেহেদী, সম্মাননা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ