১৭ জুলাই ২০২৬

দৈনন্দিন

জৈন্তাপুরের চিকনাগুল বাজারে অবৈধ পশুর হাটে উচ্ছেদ অভিযান

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারের অবৈধভাবে পরিচালিত গরুর হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  


অভিযান চলাকালে সরকারি ভূমিতে নির্মিত গরু রাখার শেড উচ্ছেদ করা হয়। তবে ব্যক্তিমালিকানাধীন জায়গা সমূহে সরকারি অনুমতি রয়েছে এমন দাবি করা হলে কাগজপত্র উপজেলা প্রশাসন ও সহকারি কমিশনার বরাবরে দাখিল করার জন্য মালিকপক্ষদের বলা হয়েছে। 


অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে চিকনাগুল গরুর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যক্তিমালিকানাধীন কিছু জায়গায় অনুমতি রয়েছে মর্মে দাবি করা হলে কাগজপত্র দাখিলের জন্য ভুমি মালিকদের  বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জৈন্তাপুর, অভিযান, পশুর হাট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ