১৭ জুলাই ২০২৬

রাজনীতি / সরকার

দুবাইয়ের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কূটনৈতিক চ্যানেল কাজ করছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

ছবিঃ আরিফুল হক চৌধুরী

দুবাইয়ে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি (ভিসা এক্সটেনশন) নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে বর্তমান পরিস্থিতি স্পষ্ট হবে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেটের ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুবাইয়ের শ্রমবাজার নিয়ে কোনো ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, সেটিও সরকার গুরুত্বের সাথে যাচাই করছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, সেসব দেশের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করতে সরকার কাজ করছে।


চা শ্রমিকদের জীবনমান প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতিতে বিশ্বাস করে। তাই চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এর আগে আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ইসকন সিলেটের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, প্রবাসীকল্যাণ মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, দুবাই

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ