ফাইনালে নির্বিষ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১২ জুলাই, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন
বিশ্বকাপে প্রায়ই অঘটনের গল্প লেখা হয়। কখনো বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন, কখনো গ্রুপ পর্বেই থেমে যায় ফেবারিটরা। কিন্তু এবার ফুটবল বিশ্বকাপে দেখা গেল ভিন্ন এক চিত্র। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে।
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেই জয়ের মধ্য দিয়েই তৈরি হয়েছে বিশ্বকাপের নতুন ইতিহাস।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স আগেই ২–০ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তিন নম্বরে থাকা স্পেন ২–১ গোলে হারায় বেলজিয়ামকে। আর চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড নরওয়েকে ২–১ গোলে বিদায় করে শেষ চার নিশ্চিত করে। সবশেষ দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে পূর্ণতা দেয় বিরল এই কীর্তিকে।
অবশ্য এই ইতিহাস গড়ার পেছনে টুর্নামেন্টের নতুন ড্র–বিন্যাসও বড় ভূমিকা রেখেছে। আসর শুরুর আগে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে নকআউটের চারটি ভিন্ন অংশে রাখা হয়েছিল। ফলে প্রতিটি দল নিজেদের গ্রুপ ও নকআউটের পথ ধরে এগোতে পারলে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না।
সেই সুযোগই কাজে লাগিয়েছে চার দল। নিজেদের অংশে প্রতিপক্ষদের একে একে হারিয়ে সবাই পৌঁছে গেছে শেষ চারে। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালের চার দলই এখন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার অবস্থানে থাকা দেশ।
ড্রয়ের বিন্যাস অনুযায়ী, আর্জেন্টিনা ও স্পেনকে রাখা হয়েছিল আলাদা দুই ব্লকে। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সও ছিল নকআউটের বিপরীত অংশে। তাই চার দলই নিজেদের পথ ধরে এগিয়ে এসে নিশ্চিত করেছে এই বিরল রেকর্ড।
এখন অপেক্ষা সেমিফাইনালের। মঙ্গলবার মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। পরদিন বুধবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন, ইউরোপের শক্তিধর ও বর্তমান সময়ের সেরা দলগুলোর লড়াই ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি। যদিও ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হয় ১৯৯৪ সালে, সে সময় বিশ্বকাপের ড্র বা বাছাইয়ে র্যাঙ্কিংয়ের প্রভাব ছিল না। এরপরের আসরগুলোতেও শীর্ষ দলগুলোর অনেকেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০০২ বিশ্বকাপে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম—র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মধ্যে থেকেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
সেই ইতিহাসের বিপরীতে এবার বিশ্বকাপে লেখা হলো নতুন অধ্যায়। ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চার দলই এখন বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে টিকে আছে।
বিশ্বকাপ ২০২৬, ফিফা বিশ্বকাপ, ফিফা র্যাঙ্কিং, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, বিশ্বকাপ সেমিফাইনাল, ফুটবল বিশ্বকাপ