দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর
রাজনীতি
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৫:০১ অপরাহ্ন
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেছেন, বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। দীর্ঘ ১৭ বছরের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই সরকার কাজ করছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, 'আমাদের সরকার মাত্র চার মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। জনগণের প্রত্যাশা পূরণে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। কারণ জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না।'
তিনি বলেন, 'জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির যে কলঙ্ক তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি কাজের ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে।'
খোয়াই নদীর বাঁধ প্রসঙ্গে হুইপ বলেন, 'বিএনপি জনগণের দল, জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপির প্রতিটি পদক্ষেপ জনকল্যাণের জন্য। খোয়াই নদীর সমস্যা আজকের নয়, দীর্ঘ ১৭ বছরের। এতদিন সমস্যাগুলো সমাধানের পরিবর্তে ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে এসব সমস্যার সমাধান সম্ভব।'
তিনি জানান, খোয়াই নদীর বাঁধ সংস্কারের জন্য ৭ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে মেরামতকাজ চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করা হবে।
এ সময় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল নেতা অ্যাডভোকেট গুলজার খানসহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জি কে গউছ, হবিগঞ্জ, খোয়াই নদী, নদীর বাঁধ, বাঁধ সংস্কার, জাতীয় সংসদের হুইপ, বিএনপি, উন্নয়ন, পানি উন্নয়ন বোর্ড, পূর্ব ভাদৈ, গোপায়া ইউনিয়ন